বিক্রয় ডটকমের নতুন মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে কেনা-বেচার ওয়েবসাইট বিক্রয় ডটকমে ‘অ্যাড সেলস’ বিভাগের পরিচালক হিসেবে যোগ দিয়েছেন রাশেদুল হক।

১২ অক্টোবর থেকে প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন বিপণন বিভাগ নিয়ে কাজ শুরু করেছেন তিনি। বিক্রয় ডটকমে যোগ দেওয়ার আগে তিনি প্রথম আলোর বিজ্ঞাপন বিভাগে কাজ করেছেন।
বিক্রয় ডটকমে কাজ প্রসঙ্গে রাশেদুল হক জানান, ‘অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকম মানুষের কেনা-বেচার ধারণা পাল্টে দিয়েছে। এখন অনলাইনে পুরোনো এবং অব্যবহৃত পণ্য কেনা-বেচার ক্ষেত্রে অনেকেই উৎসাহী হচ্ছেন। আমার ও আমার দল মিলে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব।’ (বিজ্ঞপ্তি)