ঢাকার প্রযুক্তি বাজারে স্মার্টফোনের বেচাকেনা বেশ ভালো হলেও কমেছে ট্যাবলেট কম্পিউটারের বিক্রি৷ ক্রেতাদের আগ্রহ নতুন নতুন স্মার্টফোনের দিকে৷ বিক্রেতারা জানান, ৮ থেকে ১৬ হাজার টাকার মধ্যে স্মার্টফোন বেশি বিক্রয় হচ্ছে৷ গতকাল শনিবার ঢাকার একাধিক বাজার থেকে পাওয়া স্মার্টফোন ও ট্যাবলেটের দাম নিচে দেওয়া হলো৷
স্মার্টফোন
স্যামসাং: গ্যালাক্সি এস ফাইভ ৬০,০০০; এসফোর ৪১,০০০; এসফোর মিনি ৩৭,০০০; নোটথ্রি ৫৯,০০০; এস ডুয়োস টু ১৩,৯০০; ট্রেন্ড ৯,৯০০; গ্র্যান্ড নিও ২৩,৯০০ ও কোর ১৮,৫০০ টাকা৷ অ্যাপল: আইফোন ফোর ৩৪,৯০০; ফোর-এস ৩৯,৯০০; ফাইভ ৫১,৫০০ ও ফাইভ-এস ১৬ জিবি ৫৫,৫০০ টাকা৷ নকিয়া: লুমিয়া-৫২৫ ১২,৫০০; লুমিয়া-৬৩০ ১৪৯০০; লুমিয়া-৬২৫ ১৮,৫০০; লুমিয়া-৯২৫ ৩২,০০০; লুমিয়া-১০২০ ৪২,০০০ টাকা৷ সনি: এক্সপেরিয়া এস ২৫,০০০; পি ২০,০০০; জেড ৩২,৯০০ ও সোলা-১৫,৫০০ টাকা৷ ব্ল্যাকবেরি: বোল্ড-৯৭০০ ৩৫,০০০; বোল্ড টাচ-৯৯০০ ৪৩,০০০ ও জেট-১০ ৫৫,০০০ টাকা৷ সিম্ফনি: ডব্লিউ-১৬ ৪,৪০০; ডব্লিউ-৭২ ৭,৯০০; ডব্লিউ-২৮ ১০,৯৯০; ডব্লিউ-১৪০ ১৪,৪৯০, জেডথ্রি ১৯,৯৯০ টাকা৷ ওয়ালটন: প্রিমো ডি ফোর ৪.৭৫০; এনএক্স ১৭,৯৯০; এফ-ওয়ান ৮,৯৯০; ই-ওয়ান ৫,২৯০ টাকা; জি এফ ৮,৬৯০; জিটু ১২,৫৯০ ও জিথ্রি ১১,৯৯০টাকা৷ হুয়াউই: অ্যাসেন্ড ওয়াই-৫১১ ৬,৯৯০; জি-৬১০ ১৪,৯৯০; জি-৭০০ ১৯,৯৯০ ও অ্যাসেন্ড মেট ২৭,৯৯০ টাকা৷ এইচটিসি: ওয়ান ম্যাক্স ৫১,০০০; ওয়ান ৪২,৯০০ ও ওয়ান মিনি ৩১,৯০০ টাকা৷
ট্যাবলেট
অ্যাপল: আইপ্যাড মিনি ১৬জিবি ৩৮,০০০; ৩২জিবি ৫৩,০০০; ৬৪জিবি ৫৪,০০০; আইপ্যাড টু ১৬জিবি ৪৭,০০০; আইপ্যাড ফোর ৮জিবি ৩৯,০০০; ৩২জিবি ৬২,০০০ ও ৬৪জিবি ৬৯,৫০০ টাকা৷ স্যামসাং: গ্যালাক্সি ট্যাব থ্রি-৭.০ ৮জিবি ২৭,০০০; ট্যাব টু-৭.০ ৮জিবি ২৫,০০০; ট্যাব টু-১০.১ ১৬জিবি ৩১,০০০; ট্যাব টু জিটি পি-৩১০০ ৩১,০০০; জিটি-৫১০০ ৪২,০০০ ও ট্যাব টু-৮.৯ ১৬জিবি ৩৯,০০০ টাকা৷ আসুস: নেক্সাস সেভেন ওয়াই-ফাই থ্রিজি ৩৬,০০০; টিএফ১০১জি এনভিডিয়া ৪৪,০০০; মেমোপ্যাড ১৫,০০০ ও ফোনপ্যাড ৮জিবি ২২,০০০ টাকা৷ ফুজিৎসু: ট্যাব এম৫৩২ ৬০,৫০০ টাকা৷ এইচপি: এলিটপ্যাড ৯০০ ৩২জিবি ৯২,০০০ টাকা৷ সনি: এসজিপিটি থ্রি ৩৯,০০০; এসজিপি টু ৪৯,০০০ ও ট্যাবলেট পি-এসজিপিটি টু ৪৫,০০০ টাকা৷ লেনোভো: ইয়োগা-৮ ২৭,৫০০; ইয়োগা-১০ ২৯,৫০০ টাকা৷ কোয়াড কোর ২০,৫০০ ও এস৬০০০ কোয়াড কোর ২৫,০০০ টাকা৷ তোশিবা: এটি-১০০ ৪১,৫০০ টাকা৷ এরকোর্স: এরনোভা ৭সি জি-৩ ১৩,০০০; ৮০এক্সএস ২৩,০০০; চাইল্ডপ্যাড ১২,৫০০; ৭সি জি-৩ ১৩,০০০ ও ৯জি-২ ১৭,০০০ টাকা৷ টুইনমস: টি৭২৮৩ জিডিআই ৮জিবি ১৪,২০০ টাকা৷ —সংগ্রহ: রাহিতুল ইসলাম