বিক্রি হচ্ছে বিল ক্লিনটনের ল্যাপটপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ব্যবহার করা একটি ল্যাপটপ বিক্রি হচ্ছে শপিং ওয়েবসাইট ইবেতে। তোশিবা স্যাটেলাইট প্রো ল্যাপটপটির দাম চাওয়া হয়েছে এক লাখ ২৫ হাজার মার্কিন ডলার। ১১ নভেম্বর পর্যন্ত নিলাম চালু থাকছে। ল্যাপটপটির বিশেষত্ব হচ্ছে- বিল ক্লিনটন এ ল্যাপটপটি ব্যবহার করে প্রথমবারের মত প্রেসিডেন্ট হিসেবে মহাশূন্যে ইমেইল পাঠিয়েছিলেন নভোচারী জন গে্লনকে। খবর পিটিআইয়ের।ল্যাপটপটির সঙ্গে রয়েছে বিল ক্লিনটনের স্বাক্ষরসহ ছবি এবং বিল ক্লিনটনের পাঠানো মেইলটির প্রিন্ট আউট ও তাতে নভোচারী গে্লনের স্বাক্ষর।প্রথমে এ ল্যাপটপটির মালিকানা ছিল হোয়াইট হাউসের চিকিত্সক রবার্ট ডার্লিঙের। পরে এটি হাতবদল হয়ে বর্তমান বিক্রেতার কাছ পর্যন্ত গেছে। ১৯৯৮ সালে ৬ নভেম্বর বিল ক্লিনটনকে মহাশূন্য থেকে মেইল পাঠিয়েছিলেন গে্লন। ৭ নভেম্বর এ ল্যাপটপ ব্যবহার করে বিল সেই মেইলের উত্তর দিয়েছিলেন।