বিক্রিতে পিসিকে ছাড়িয়ে যাবে ট্যাবলেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের চতুর্থ প্রান্তিক অর্থাত্ অক্টোবর থেকে ডিসেম্বর এ তিন মাসে ট্যাবলেট কম্পিউটারের বিক্রি পিসি বিক্রিকে ছাড়িয়ে যাবে। ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি)-এর গবেষকেরা এ পূর্বাভাস দিয়েছেন। তবে পুরো বছরের বিক্রির হিসাব ধরলে ট্যাবলেটের চেয়ে পিসির বিক্রি বেশি হবে। এক খবরে এ তথ্য জানিয়েছে পিসিওয়ার্ল্ড।
আইডিসির গবেষকেরা জানিয়েছেন, ২০১৫ সাল নাগাদ বার্ষিক হিসাবেও কম্পিউটার বিক্রিকে পেছনে ফেলবে ট্যাবলেট কম্পিউটারের বিক্রি।
২০১৭ সাল নাগাদ বিশ্বের কানেকটেড ডিভাইসের বাজারে স্মার্টফোন ও ট্যাবলেটের শেয়ার হবে যথাক্রমে ৭০ দশমিক ৫ শতাংশ ও ১৬ দশমিক ৫ শতাংশ। ২০১৭ সাল নাগাদ কম্পিউটারের বিক্রি ১৭ শতাংশ পর্যন্ত কমে যাবে।