বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়া সামনের দিকে যাবে: র সা য় ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়া  সামনের দিকে যাবে
বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়া সামনের দিকে যাবে

বহুনির্বাচনি প্রশ্ন  অংশ-১০
প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো রসায়ন বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর।

অধ্যায়-৯

১২. স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতির সময় প্রভাবক হিসেবে ব্যবহূত হয় কোনটি?
ক. প্ল্যাটিনাম চূর্ণ খ. লোহার গুঁড়া গ. নিকেল চূর্ণ
ঘ. প্লাটিনাম চূর্ণ বা V2O5
উত্তর: ঘ. প্লাটিনাম চূর্ণ বা V2O5

১৩. প্লাটিনাম চূর্ণ কোনটির প্রস্তুতিতে প্রভাবক হিসেবে কাজ করে?
ক. সালফিউরিক এসিড খ. অ্যামোনিয়ার শিল্প উৎপাদন
গ. কৃত্রিম ঘি তৈরিতে ঘ. পলিথিলিন
উত্তর: ক. সালফিউরিক এসিড।
১৪. বিক্রিয়ার সাম্যাবস্থা কোনটি দ্বারা প্রভাবিত হয় না?
ক. চাপ খ. তাপমাত্রা গ. বিক্রিয়ার পাত্র ঘ. ঘনমাত্রা
উত্তর: গ. বিক্রিয়ার পাত্র
১৫. অ্যামোনিয়ার শিল্প উৎপাদনে কী পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়?
ক. 92.2 কিলোজুল খ. 192.5 কিলোজুল
গ. -1560 কিলোজুল ঘ. 286 কিলোজুল
উত্তর: ক. 92.2 কিলোজুল
১৬. অসওয়াল্ড পদ্ধতির নাইট্রিক এসিড প্রস্তুতিতে কোনটি প্রভাবক হিসেবে ব্যবহূত হয়?
ক. প্লাটিনাম খ. নিকেল গ. লৌহ ঘ. V2O5
উত্তর: ক. প্লাটিনাম
১৭. বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়া কী হবে?
ক. সামনের দিকে যাবে খ. পেছনের দিকে যাবে
গ. সাম্যাবস্থায় থাকবে ঘ. কোনটিই হবে না
উত্তর: ক. সামনের দিকে যাবে
১৮. H2O2 এর বিয়োজন কোনটি ধনাত্মক প্রভাবক হিসেবে কাজ করে?
ক. H3PO4 খ. SiO2 গ. H2SO4 ঘ. গ্লিসারিন
উত্তর: ঘ. গ্লিসারিন
১৯. হেবার-বস পদ্ধতিতে নাইট্রোজেন ও হাইড্রোজেন গ্যাস থেকে অ্যামোনিয়া সংশ্লেষণকালে চাপ বৃদ্ধি করলে কী ঘটবে?
ক. অ্যামোনিয়ার উৎপাদন হ্রাস পাবে খ. বিক্রিয়াটি থেমে যাবে
গ. বিক্রিয়াটি উভমুখী ঘ. অ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি পাবে
উত্তর: ঘ. অ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি পাবে।
অধ্যায়-১০
১। নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য?
ক. গ্লুকোজ খ. অকটেন গ. পেট্রল ঘ. অ্যাসিড মিশ্রিত পানি
উত্তর: ঘ. অ্যাসিড মিশ্রিত পানি
২. তড়িৎ বিশ্লেষণের সময় যে ধাতব পাতকে বাইরের বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রাপ্তের সঙ্গে যুক্ত করা হয় তাকে কী বলা হয়?
ক. ক্যাথোড খ. অ্যানোড গ. অ্যানায়ন ঘ. ক্যাটায়ন
উত্তর: খ. অ্যানোড
৩. NaCl-এর তড়িৎ বিশ্লেষণে কোনটি ক্যাথোড হিসেবে ব্যবহার করা সুবিধাজনক?
ক. C খ. Fe গ. Hg ঘ. Cu
উত্তর: গ. Hg
৪। 1 ফ্যারাডে আধান কত কুলম্বের সমান?
ক. 1.6×10-19 কুলম্ব খ. 9.65×104 কুলম্ব
গ. 6.95×104 কুলম্ব ঘ. 6.1×10-19 কুলম্ব
উত্তর: খ. 9.65×104 কুলম্ব
৫। 9.65×104 কুলম্ব হচ্ছে—
ক. অ্যাভোগ্যাড্রোর সংখ্যা খ. এক ফ্যারাডে আধান
গ. এক অ্যাম্পিয়ার বিদ্যুৎ ঘ. এক মোল ইলেকট্রন
উত্তর: খ. এক ফ্যারাডে আধান
৬। এক ফ্যারাডের মান কত?
ক. 96500 কুলম্ব খ. 9600 কুলম্ব
গ. 965000 কুলম্ব ঘ. 9650 কুলম্ব
উত্তর: ক. 96500 কুলম্ব
৭. নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য
ক. চিনি খ. সাধারণ লবণ
গ. কপার সালফেট ঘ. সালফিউরিক অ্যাসিড
Dîi: K. wPwb
৮. নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য?
ক. CuSO4 দ্রবণ খ. NaCl দ্রবণ
গ. চিনির দ্রবণ ঘ. অ্যাসিড মিশ্রিত পানি
উত্তর: গ. চিনির দ্রবণ
৯. তড়িৎ বিশ্লেষণ সূত্র কে আবিষ্কার করেন?
ক. মেন্ডেলিফ খ. নিউটন গ. অ্যাভোগাড্রো ঘ. ফ্যারাডে
উত্তর: ঘ. ফ্যারাডে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক, খুলনা জিলা স্কুল অ্যান্ড কলেজ, খুলনা