বিক্রীত অ্যাপ ফেরত নেওয়া হয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অ্যাপ্লিকেশন বা অ্যাপ কিনে সেটি পছন্দ না হলে ফেরত দেওয়ার সুযোগ দিয়েছে বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। সম্প্রতি অ্যাপলের আইটিউনস থেকে কেনা অ্যাপ, সংগীত ও আইবুক কিনে পছন্দ না হলে ফেরত দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এ নিয়ে বিশেষ নীতিমালাও তৈরি করেছে অ্যাপল কর্তৃপক্ষ। এর ফলে কেনার দুই সপ্তাহ পরও ফেরত দেওয়া যাবে। প্রাথমিকভাবে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, ফ্রান্সসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত একাধিক দেশের আইটিউনস ব্যবহারকারীদের জন্য এ সুযোগ চালু হয়েছে। অ্যাপলের ওয়েবসাইটে আইনবিষয়ক নীতিমালায় উল্লেখ করা হয়, আপনার পছন্দের কোনো অ্যাপ কেনার পর চাইলে কোনো ধরনের কারণ ছাড়াই সেটি ফেরত দিতে পারবেন। এ সুবিধা ১৪ দিন পর্যন্ত পাওয়া যাবে। উল্লেখযোগ্য কোনো কারণ না দেখিয়েই এ সুবিধাটি পাওয়া যাবে। নতুন এ নীতিমালা অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন ইউরোপের দেশগুলোর ব্যবহারকারীদের জন্য যে নীতিমালা তৈরি করেছে সেটির বাস্তবায়ন করল অ্যাপল। তবে আপাতত ইউরোপের দেশের বাইরে যুক্তরাষ্ট্র, কানাডাসহ অন্য দেশগুলোর ব্যবহারকারীদের জন্য আগের নিয়মই বহাল থাকছে। নতুন নিয়মে সবচেয়ে বেশি ফেরত দেওয়ার সুযোগ থাকছে অ্যাপ ও আইবুকসের ক্ষেত্রে। গত বছর গ্রাহকদের স্বার্থরক্ষায় ইউরোপীয় ইউনিয়ন বিশেষ নীতিমালা প্রণয়ন করে। এতে বলা হয়, চলতি বছরের জুন থেকে সব গ্রাহক পর্যায়ের সেবা কেনার পরও চাইলে ১৪ দিনের মধ্যে ফেরত দেওয়ার সুযোগ থাকতে হবে ব্যবহারকারীদের। বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠান ইতিমধ্যে এ নীতিমালা নিজেদের নীতিমালাতে অন্তর্ভুক্ত করেছে। প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে অ্যাপলও এতে যুক্ত হলো। এ উদ্যোগ ব্যবহারকারীদের স্বার্থরক্ষায় সহায়তা করবে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

—দ্য টেলিগ্রাফ