বিক্রয় ডট কমে বিজ্ঞাপন দিয়ে পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিক্রয় ডটকমে বিজ্ঞাপন দিয়ে পুরস্কার জিতেছেন মহিউদ্দিন আল-আমিন
বিক্রয় ডটকমে বিজ্ঞাপন দিয়ে পুরস্কার জিতেছেন মহিউদ্দিন আল-আমিন

অনলাইনে পণ্য কেনাবেচার প্ল্যাটফর্ম বিক্রয় ডটকমে শুরু হওয়া মাসব্যাপী প্রতিযোগিতা ‘আপনার খেলার সামগ্রী বিক্রি করে জিতে নিন স্যামস্যাং এস ফোর’ এর প্রথম সপ্তাহের বিজয়ী হলেন মহিউদ্দিন আল-আমিন।

বিক্রয় ডটকমে খেলার সামগ্রীর বিজ্ঞাপন দিয়ে লটারির মাধ্যমে জয়ী হয়েছেন মহিউদ্দিন। ১৮ ফেব্রুয়ারি তাঁর হাতে পুরস্কার তুলে দিয়েছেন বিক্রয় ডট কমের বিপণন ব্যবস্থাপক  ঈশিতা শারমিন।

ঈশিতা শারমিন জানিয়েছেন, গত ৬ ফেব্রুয়ারি থেকে বিজ্ঞাপনদাতাদের প্রতি সপ্তাহে একটি করে স্যামস্যাং এস ফোর জিতে নেয়ার এই প্রতিযোগিতা শুরু করেছে বিক্রয় ডটকম।

ঈশিতা শারমিন জানান, প্রতিযোগিতায় অংশ নিতে বিজ্ঞাপনদাতাকে বিক্রয় ডট কমের নিয়ম অনুযায়ী তাদের ’অবসর, ক্রীড়া ও শখ’ বিভাগে ছবিসহ একটি বৈধ বিজ্ঞাপন দিতে হবে।এই প্রতিযোগিতাটি ৬ মার্চ পর্যন্ত চলবে।বিস্তারিত জানা যাবে বিক্রয়ের ফেসবুক পেজে।সম্প্রতি এই পেজটি ফেসবুক কর্তৃক ভেরিফাইড হয়েছে।