বিক্রয় ডটকমে বিজ্ঞাপনের পুরস্কার আইফোন ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈশাখ উপলক্ষে অনলাইনে পণ্য বেচা-কেনার ওয়েবসাইট বিক্রয় ডটকমে বিজ্ঞাপনদাতাদের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। বিজ্ঞাপনদাতাদের একজনকে লটারিতে ‘আইফোন ৫’ পুরস্কার দেবে প্রতিষ্ঠানটি।পুরস্কারের জন্য এ ওয়েবসাইটে ‘গাড়ি’ ও ‘প্রোপার্টি’ বিভাগে বিক্রির বিজ্ঞাপন দিয়ে সেই বিজ্ঞাপনের লিংকটি বিক্রয় ডটকমের ফেসবুক পাতায় পোস্ট করতে হবে। চলতি বছরের ৮ মে পর্যন্ত এ সুযোগ থাকবে।বিক্রয় ডটকম কর্তৃপক্ষ জানিয়েছে, এ ওয়েবসাইটে পণ্য বিক্রির জন্য বিনামূল্যে বিজ্ঞাপন দেওয়া যায় আর বিজ্ঞাপন দিতে সময় লাগে কম। বিক্রয় ডটকমের ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।