বিক্রয় ডটকমের ইফতার আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকমে বিজ্ঞাপন পোস্ট করে বন্ধুসহ নান্দুসে ইফতার করার সুযোগ পাওয়া যাবে। পুরো রমজান জুড়ে বিনামূল্যে বিক্রয় ডটকমে বিক্রির জন্য বিজ্ঞাপন পোস্ট করে এই সুযোগ পেতে পারেন। বিক্রয় ডটকমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপনদাতাকে বিক্রয় ডট কমের নিয়ম অনুযায়ী বিনামূল্যে একটি ব্যক্তিগত বিজ্ঞাপন দিতে হবে। বিজ্ঞাপনটি অবশ্যই পার্সোনাল আইটেম ক্যাটাগরি যেমন সালোয়ার-কামিজ, পাঞ্জাবি অথবা জুয়েলারি আইটেমের হতে হবে।
বিক্রয় ডট কমের মার্কেটিং ম্যানেজার ঈশিতা শারমিন বলেন, রোজার মাসে বিজ্ঞাপন দাতাদের জন্য ইফতারির এই বিষয়টি রাখা হয়েছে। বিজ্ঞাপনদাতার তাদের প্রয়োজনীয় পণ্য যেমন বিক্রয় ডটকমে বিজ্ঞাপন দিয়ে বেচতে পারবেন তেমনি সেই বিজ্ঞাপনের জন্য বন্ধুসহ ইফতারি করার সুযোগও পেতে পারেন।