বিক্রয় ডটকমের লটারিতে বিপিএল টিকিট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের সর্ববৃহত্ ক্লাসিফাইড ওয়েবসাইট ‘বিক্রয় ডট কম’ বিজ্ঞাপন দাতাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর টিকিট জেতার সুযোগ দিচ্ছে। এ ওয়েবসাইটে বিনামূল্যে বিজ্ঞাপন প্রচার করলে গ্রাহকরা লটারির মাধ্যমে বিপিএল এর টিকিট পেতে পারেন। প্রতি বিপিএল ম্যাচের জন্য ১০ টিকিট লটারিতে বিজয়ী হবে।অংশগ্রহণ করার জন্য গ্রাহকদেরকে যে কোন ম্যাচের তিনদিন আগে বিক্রয় ডট কম ওয়েব সাইটে বিজ্ঞাপন পোস্ট করতে ও ফেসবুক ফ্যান পেজ এ ’লাইক’ দিতে হবে। বিক্রয় ডটকম অনলাইনে পুরোনো পণ্য ক্রয়-বিক্রয়ের একটি ওয়েবসাইট।