বিক্রয় ডটকমের সদস্য সেবা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ মে রাতে রাজধানীর একটি হোটেলে ই-কমার্স ওয়েব পোর্টাল বিক্রয় ডটকমের সদস্য (মেম্বারশিপ) সুবিধার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। বিক্রয় ডটকমের নতুন এই সেবার মাধ্যমে পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দিতে বিক্রেতার নিজস্ব অনলাইন দোকান হিসেবে কাজ করবে।
উদ্বোধনের সময় আইসিটি প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে অনলাইন বাজার পণ্যের বাজারজাতকরণে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। রূপকল্প ২০২১-এর অংশ এই বিক্রয় ডটকমের সেবা।
এ সময় বিক্রয় ডটকমের বাজার ব্যবস্থাপক মিশা আলী বলেন, এই মেম্বারশিপ ব্যবসায়ীদের নানাবিধ সুবিধা দেবে। এতে তাঁরা তাঁদের বিজ্ঞাপনগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন, আরও বেশি বিজ্ঞাপন যোগ করতে পারবেন।