বিক্রয় ডটকমের 'ট্যাব' অফার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিক্রয় ডটকমের বিপণন ব্যবস্থাপক ঈশিতা শারমিন অনলাইনে পণ্য কেনা-বেচা প্রসঙ্গে কথা বলছেন
বিক্রয় ডটকমের বিপণন ব্যবস্থাপক ঈশিতা শারমিন অনলাইনে পণ্য কেনা-বেচা প্রসঙ্গে কথা বলছেন

বিনামূল্যে ঘরের অব্যবহূত পণ্য বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতি সপ্তাহে একটি স্যামসাং গ্যালাক্সি ট্যাব থ্রি জিতে নেয়ার অফার দিয়েছে অনলাইনে পণ্য কেনা-বেচার সাইট বিক্রয় ডটকম।

নতুন এই অফার প্রসঙ্গে প্রতিষ্ঠানটির বিপণন ব্যবস্থাপক ঈশিতা শারমিন জানিয়েছেন, পুরোনো ঘরের জিনিসপত্র বিক্রি করে অনেকেই নতুন কিনতে চান। অব্যবহূত আসবাবপত্রও বিক্রি করার একটি প্ল্যাটফর্ম বিক্রয় ডটকম । এখানে বিনামূল্যে বিজ্ঞাপন দিয়ে লটারিতে উপহারও পাওয়া যাবে।

ঈশিতা শারমিন আরও জানিয়েছেন, প্রতিযোগিতায় অংশ নেওয়া সহজ। বিজ্ঞাপনদাতাকে বিক্রয় ডট কমের নিয়ম অনুযায়ী তাদের ’ঘরের দ্রব্য সামগ্রী’ বিভাগে ছবিসহ একটি বৈধ বিজ্ঞাপন দিতে হবে। ফেসবুক লাইক দিতে হবে। ব্যক্তিগত বিজ্ঞাপন হিসেবে নতুন বিজ্ঞাপন হতে হবে।
২৬ মার্চ থেকে শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত এই সুযোগ থাকবে।