বিক্রয়ে অটো-সাইকেল

অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বিক্রয় ডটকমে পণ্য বিক্রি বা কেনার সুবিধা পান সাধারণ ব্যবহারকারী। এর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্র্যান্ডের পণ্য বিক্রির সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি বাইসাইকেল ও অটোমোবাইল বিক্রির জন্য আরএফএল অটোস ও দুরন্ত ব্র্যান্ডকে এ প্ল্যাটফর্মে এনেছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি রাজধানীর ডেইলি স্টার সেন্টারে এক অনুষ্ঠানে এ নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। এতে উপস্থিত ছিলেন বিক্রয় ডটকমের ক্যাটাগরি ম্যানেজমেন্টের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ইসা আবরার আহমেদ ও আরএফএল অটোস ও দুরন্ত বাইসাইকেলের ব্র্যান্ড ম্যানেজার রাকিবুল আহসান ও পিয়াল হাসান এবং আরএফএল গ্রুপের হেড অব মিডিয়া মো. আজিম হোসাইন।
ইসা আবরার আহমেদ বলেন, বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ও ক্রয়সংক্রান্ত তথ্য প্রদানের মাধ্যমে আগ্রহী ক্রেতাদের সরবরাহ করে বিক্রয় ডটকম কার ও যানবাহন খাতের গতি বাড়াতে সহায়তা করে। আরএফএল ও দুরন্তর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ব্যবহারকারীরা এখান থেকে সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি।