বিক্রয়ের অ্যাপ

অনলাইনে পণ্য কেনাবেচার ওয়েবসাইট বিক্রয় ডটকম সম্প্রতি একটি নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন উন্মুক্ত করেছে। অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে বিক্রয় ডটকম সাইটের সব সুবিধাই পাবেন স্মার্টফোন ব্যবহারকারী।
বিক্রয় ডটকমের বিপণন কর্মকর্তা মিশা আলী জানিয়েছেন, প্রথমবারের মতো অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে অ্যাপ উন্মুক্ত করেছে বিক্রয় ডটকম। এর মাধ্যমে এখন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকেও পণ্য বিক্রির জন্য বিজ্ঞাপন পোস্ট করা, প্রয়োজনীয় জিনিস কেনার জন্য বিজ্ঞাপন খোঁজার সুবিধা পাবেন স্মার্টফোন ব্যবহারকারী। এ ছাড়া নতুন অ্যাপ ডাউনলোড করে মাইক্রোম্যাক্স ক্যানভাস সেলফি স্মার্টফোন জেতার সুযোগ পাচ্ছেন বিক্রয় ডটকম ব্যবহারকারীরা।
মিশা আলী জানিয়েছেন, বিক্রয় ডটকম অ্যাপ উন্মুক্ত করা উপলক্ষে বিক্রয় কর্তৃপক্ষ ও মাইক্রোম্যাক্স একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। এতে তিনজন বিজয়ীকে মাইক্রোম্যাক্স ক্যানভাস সেলফি স্মার্টফোন পুরস্কার পাবেন। এই প্রতিযোগিতার শর্ত হচ্ছে বিক্রয় ডটকম অ্যাপ ডাউনলোড করে প্লে স্টোরে রিভিউ লিখতে হবে। সেরা রিভিউকারী তিনজন পাবেন পুরস্কার। ৯ মে পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।
প্লে স্টোরে বিক্রয় ডটকমের অ্যাপ ডাউনলোড করা যাবে (http://bit.ly/1DxUMNb) লিংক থেকে।