বিগপ্রিন্ট ব্র্যান্ডের টোনার বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগপ্রিন্ট ব্র্যান্ডের নতুন লেজার প্রিন্টার টোনার কার্টিজ বাজারে ছেড়েছে সিস্টেমআই টেকনোলজিস লিমিটেড। এ টোনার ব্যবহার করা যাবে এইচপি, ক্যানন, স্যামসাং, ব্রাদার, ডেল, লেক্সমার্ক, কনিকা মিনোলটাসহ বিভিন্ন ব্র্যান্ডের লেজার প্রিন্টারে।
গতকাল শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিগপ্রিন্ট টোনার বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে সিস্টেমআইয়ের ব্যবস্থাপনা পরিচালক রাসেল আহমেদ বলেন, বিগপ্রিন্ট টোনার যেকোনো আন্তর্জাতিক ব্র্যান্ডের টোনারের সমপরিমাণ পেজ প্রিন্ট করতে সক্ষম। এতে প্রিন্টিং খরচ সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত কমাতে পারে।
ঢাকার ক্রেতারা বাড়িতে বসেই এ টোনার ফরমাশ দিতে পারবেন। পরে হোম ডেলিভারি সেবা দেশের অন্যান্য জায়গায় চালু করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিগপ্রিন্ট টোনার প্রজেক্টের পরিচালক মো. লুত্ফুল এহসান ও আমির মো. সাইফুল ইসলাম।