বিচারক হলেন বাংলাদেশি দুই আলোকচিত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশে সপ্তমবারের মতো অনুষ্ঠিত হয়েছে সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে ছবি তোলার প্রতিযোগিতা ‘উইকি লাভস মনুমেন্টস (ডব্লিউএলএম)’। এবার প্রথমবারের মতো উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে বাংলাদেশে গত সেপ্টেম্বর মাসজুড়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পর্বের বিচারক নির্বাচিত হয়েছেন আলোকচিত্রী আক্কাস মাহমুদ ও মনিরুল আলম। আক্কাস মাহমুদ প্রথম আলোকে বলেন, প্রতিযোগিতায় একাধিক পর্বের বিচারকার্য শেষে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের জন্য সেরা ১০টি ছবি নির্বাচন করা হবে। কয়েক ধাপে ইতিমধ্যে ছবি নির্বাচনের কাজ হয়েছে এবং পরবর্তী ধাপগুলোর কাজ চলছে বলেও জানান আক্কাস মাহমুদ। এ ছাড়া বাংলাদেশ পর্বের ছয় বিচারকের মধ্যে আন্তর্জাতিক বিচারক হিসেবে আছেন ডেনমার্কের কিম হ্যানসন, সুইডেনের ডব্লিউ কার্টার, যুক্তরাষ্ট্রের টনি জিন এবং যুক্তরাজ্যের কলিন।
ডব্লিউএলএম বাংলাদেশের সমন্বয়ক ও বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নুরুন্নবী চৌধুরী বলেন, ‘বাংলাদেশে প্রথমবারের মতো দেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় সব মিলিয়ে ৭ হাজারের বেশি ছবি জমা পড়েছে। এর মধ্যে বিচারকদের নির্বাচিত সেরা ১০টি ছবি আন্তর্জাতিক ডব্লিউএলএম প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে জমা দেওয়া হবে।’ প্রতিটি দেশ থেকে সেরা নির্বাচিত ১০টি করে ছবি থেকে আন্তর্জাতিক বিজয়ী ঘোষণা করা হবে এবং বিজয়ী প্রথম পুরস্কার হিসেবে ২০১৭ সালে কানাডায় অনুষ্ঠেয় উইকিপিডিয়ার বার্ষিক সম্মেলন ‘উইকিম্যানিয়া’য় যোগ দেওয়ার সুযোগ পাবেন বলেও জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক