বিচিত্র ভুবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিধেয় চুল

নিজের লম্বা চুলগুলো ভীষণ প্রিয় জিয়াং রেনজিয়ানের। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেচারির চুলের সংখ্যাও কমতে শুরু করে। প্রিয় চুলগুলোকে নিজের কাছেই রাখতে অভিনব এক উপায় বের করেছেন চায়নার অধিবাসী এই নারী। নিজের পড়ে যাওয়া চুল দিয়ে আস্ত একটা জামা বানিয়ে ফেলেছেন তিনি! এখন তাঁর বয়স ৬০ বছর। ৩৪ বছর বয়স থেকে চিরুনির সঙ্গে চলে আসা চুলগুলোকে যত্ন করে জমিয়ে রাখতেন তিনি। প্রথম দিকে লোকে কটূক্তি করলেও, ১১ বছরের পরিশ্রম শেষে একটি জামা আর হ্যাট তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন জিয়াং। জামাটির ওজন ৩৮২ গ্রাম আর হ্যাটের ওজন ১১৯ গ্রাম। কাজটাকে ‘খুব কঠিন নয়’ দাবি করে জিয়াং বলেছেন, ‘এর জন্য ছিল প্রয়োজন শুধু চেষ্টা আর ধৈর্য।’ মেট্রো নিউজ

ঘুমযন্ত্র
ঘুমযন্ত্র

ঘুমযন্ত্র
একটা শান্তির ঘুম কি আর দাম দিয়ে কেনা যায়? ঘুম কিনতে না পারলেও আপাতত ডিজাইনার জর্জ বেচারের তৈরি একটা হ্যামক কিনে নিতে পারেন। বাড়ির ছাদে হ্যামকটিতে শুয়ে সূর্যাস্ত উপভোগ করতে করতে আপনি চাইলে মনে মনে সাগড়পাড়ে চলে যেতে পারেন। হ্যামকটি এমনভাবে তৈরি, ঘুমের মাঝে ধপাস করে পড়ে যাওয়ার ভয় নেই। সহজে ভাঁজ করে ফেলা যায় বলে এটি যেকোনো স্থানে বহনযোগ্য। শিগগিরই এ ধরনের হ্যামক বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছেন এর প্রস্তুতকারক। বিউটিফুললাইফ

তিন চাকার গাড়ি
তিন চাকার গাড়ি

তিন চাকার গাড়ি
চমকপ্রদ এই গাড়ি তৈরি করেছে ইলিও মটরস। তিন চাকার গাড়িটি দেখে মনে হতে পারে, কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনি থেকে নেমে এসেছে। ছোট পরিবারের জন্য এ ধরনের গাড়ি বেশ উপযোগী। দামটাও মোটামুটি হাতের নাগালে। ছয় হাজার ৮০০ ডলার, অর্থাৎ প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার কাছাকাছি। ছোট বলে একে ছোট চোখে দেখবেন না। ১০০ মাইল/ঘণ্টা গতি তুলতে এর সময় লাগে মাত্র ৯.৬ সেকেন্ড। যুক্তরাষ্ট্রের জন্য তৈরি হলেও, সারা বিশ্বেই এটি বাজারজাত করার ইচ্ছা নির্মাতা ইলিও মটরসের। বিউটিফুললাইফ