বিচিত্র ভুবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাতার শহর
প্রচণ্ড রোদ কিংবা ঝুমবৃষ্টি, ছাতা ছাড়া উপায় কী? উপায় বের করেছে পর্তুগালের সেক্সটাফেরিয়া প্রডুগেস নামে এক প্রতিষ্ঠান। তারা পর্তুগালের আগুয়েডা শহরের আকাশ ঢেকে দিয়েছে বর্ণিল সব ছাতায়। আমব্রেলা স্কাই নামে এই প্রজেক্টের ফলে বেরসিক রোদের হাত থেকে রেহাই মিলেছে শহরবাসীর; অন্যদিকে শহরের চেহারায় এসেছে অন্য এক রূপ। কেবল এই ছাতার বাহার দেখতেই শহরটাতে পাড়ি জমাচ্ছে শয়ে শয়ে পর্যটক! জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ছাতার কারবার। সেক্সটাফেরিয়া প্রডুগেসের কর্তারা বলছেন, খুব অল্প খরচে শহরকে সাজানোর জন্য ছাতা অনন্য। ডেইলি মেইল