বিজেআইটি ভবনে বেসরকারি সফটওয়্যার পার্ক চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাপান ইনফরমেশন টেকনোলজি (বিজেআইটি) ভবনে চালু হয়েছে বেসরকারি সফটওয়্যার টেকনোলজি পার্ক (পিএসটিপি)। গত গত সপ্তাহে বিজেআইটি ভবনকে পিএসটিপি হিসেবে ঘোষণা করেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপেক্ষর ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম। এ সময় তিনি বলেন, তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে সরকার এখন বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করতে নানা ধরনের উদ্যোগ নিচ্ছে। বিজেআইটি ভবনকে সফটওয়্যার টেকনোলজি পার্ক ঘোষণা তারই একটি অংশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএইচপিএর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, বিজেআইটি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আকবর শওকতসহ অনেকে।
২০০১ সাল থেকে বাংলাদেশে প্রযুক্তি পরামর্শ, সফটওয়্যার তৈরি, সফটওয়্যার নিরীক্ষণ, ভেরিফিকেশন ইত্যাদির কাজ করছে বিজেআইটি।
বিজ্ঞপ্তি