বিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায় ১০
১। কোন ফলে ম্যালিক অ্যাসিড থাকে?
ক. আমলকী খ. আনারস
গ. ভিনেগার ঘ. তেঁতুল
সঠিক উত্তর: খ. আনারস
২। অ্যাসিড পানিতে কী তৈরি করে?
ক. H2 খ. OH গ. H+ ঘ. O2
সঠিক উত্তর: গ. H+
৩। নিচের কোনটি ক্ষার?
ক. Fe(OH)3 খ. Cu(OH)2
গ. CaO ঘ. NH4OH
সঠিক উত্তর: ঘ. NH4OH
৪। চামড়াশিল্পে কোন অ্যাসিড ব্যবহূত হয়?
ক. H2SO4 খ. HNO3
গ. H3PO4 ঘ. HCl
সঠিক উত্তর: ঘ. HCl
৫। বিজ্ঞানাগারে অ্যাসিড ও ক্ষারক শনাক্ত করতে ব্যবহার করা হয়—
i. মিথাইল অরেঞ্জ, লিটমাস
ii. ফেনোফ থ্যালিন, মিথাইল রেড
iii. লিটমাস, পানি
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. i, iii
গ. ii, iii ঘ. i, ii, iii
সঠিক উত্তর: ক. i, ii
৬। এন্টাসিড কোন জাতীয় পদার্থ?
ক. ক্ষার খ. লবণ
গ. পানি ঘ. অ্যাসিড
সঠিক উত্তর: ক. ক্ষার
৭। কোনটি লবণ?
ক. Ca(OH)2 খ. HClO4
গ. NaOH ঘ. NaNO3
সঠিক উত্তর: ঘ. NaNO3
নিচের তথ্যটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও
Ca(OH)2 ও H3PO4 —এর বিক্রিরা ঘটানো হলো।
৮। উৎপন্ন যৌগের সংকেত কোনটি?
ক. Ca3(PO4)2, H2O
খ. CaPO4, H2O
গ. Ca(PO4)2
ঘ. Ca3 (PO4), H2O
সঠিক উত্তর: ক. Ca3(PO4)2, H2O
৯। বিক্রিয়াটি সমতা বিধান করলে পানির কয়টি অণু হবে?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৬
সঠিক উত্তর: ঘ. ৬
১০। দস্তা ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়?
ক. O2 খ. H2 গ.Cl2 ঘ. N2
সঠিক উত্তর: খ. H2
অধ্যায় ১১
১। প্রতিসরণ কোণের সর্বোচ্চ মান কত? ক. ০০ খ. ৯০০
গ. ১৮০০ ঘ. ৩৬০০
সঠিক উত্তর: খ. ৯০০
২। আলোক রশ্মির কোথায় দিক পরিবর্তন হয়?
ক. প্রথম মাধ্যমে
খ. দ্বিতীয় মাধ্যমে
গ. অভিলম্ব বরাবর
ঘ. দুই মাধ্যমের বিভেদ তলে
সঠিক উত্তর: ঘ. দুই মাধ্যমের বিভেদ তলে
৩। পানি থেকে বায়ুতে আলোক রশ্মি ৪৯০ কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ ৯০০ হয়। এই দুই মাধ্যমের জন্য সংকট কোণ কত?
ক. ০০ খ. ৪৫০ গ. ৪৯০ ঘ. ৯০০
সঠিক উত্তর: গ. ৪৯০
৪। কোনটি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের প্রাকৃতিক ঘটনা?
ক. মরিচা খ. প্রতিফলন
গ. প্রতিসরণ ঘ. মরীচিকা
সঠিক উত্তর: ঘ. মরীচিকা
৫। লেন্স ও কর্নিয়ার মধ্যবর্তী স্থান যে স্বচ্ছ জলীয় পদার্থে ভর্তি থাকে, তার নাম কী?
ক. অ্যাকুয়াস হিউমার
খ. ভিট্রিয়াস হিউমার
গ. আইরিস ঘ. শ্বেতমণ্ডল
সঠিক উত্তর: ক. অ্যাকুয়াস হিউমার
৬। রেটিনার রং কী?
ক. সাদা খ. কালো
গ. গোলাপি ঘ. হলুদ
সঠিক উত্তর: গ. গোলাপি
৭। চোখে একটি বস্তু যে কোণ উৎপন্ন করে তাকে কী বলে?
ক. সংকট কোণ খ. প্রতিফলন কোণ
গ. প্রতিসরণ কোণ ঘ. বীক্ষণ কোণ
সঠিক উত্তর: ঘ. বীক্ষণ কোণ
৮। ম্যাগনিফাইং গ্লাসে কী থাকে?
ক. অবতল লেন্স খ. উত্তল লেন্স
গ. উত্তল দর্পণ ঘ. অবতল দর্পণ
সঠিক উত্তর: খ. উত্তল লেন্স
৯। আইরিস নামক পদার্থটি—
ক. স্বচ্ছ খ. অস্বচ্ছ
গ. ঈষৎ স্বচ্ছ ঘ. নরম স্বচ্ছ
সঠিক উত্তর: খ. অস্বচ্ছ
১০। আলোর প্রতিসরণের নীতি নিচের কোন যন্ত্রে ব্যবহূত হয় না?
ক. দর্পণ খ. লেন্স
গ. চশমা ঘ. দূরবীক্ষণ
সঠিক উত্তর: ক. দর্পণ।
শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল