বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৬

আঁকাঃ মাসুক হেলাল
আঁকাঃ মাসুক হেলাল

প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৬ থেকে সঠিক উত্তরটি খাতায় লেখো আলোচনা করা হলো।

সঠিক উত্তরটি খাতায় লেখো।
১. নিচের কোনটি জাঙ্ক ফুড?
ক. কলার ভর্তা খ. রুটি গ. পটেটো চিপস ঘ. পরোটা
উত্তর: গ. পটেটো চিপস
২. খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক ব্যবহারের ফলে কী হয়?
ক. দাঁত অকার্যকর হয় খ. বাচ্চারা ভারী দেহধারী হয়
গ. লিভার ও কিডনি অকার্যকর হয় ঘ. শিশুরা শুকিয়ে যায়
উত্তর: গ. লিভার ও কিডনি অকার্যকর হয়
৩. নিচের কোন রাসায়নিক পদার্থ খাদ্যে ভেজাল হিসেবে মেশানো হয়?
ক. আয়োডিন খ. ফরমালিন গ. ক্যালসিয়াম ঘ. কার্বোহাইড্রেট
উত্তর: খ. ফরমালিন

৪. বয়স, উচ্চতা ও দেহের ওজন ছাড়া আর কী কারণে খাদ্যের মাধ্যমে বেশি তাপশক্তি সরবরাহ করতে হয়?
ক. পড়ালেখা খ. ঘুমানো গ. কায়িম শ্রম ঘ. অফিসে চাকরি করা
উত্তর: গ. কায়িম শ্রম
৫. খাদ্যের মোট কয়টি উপাদান রয়েছে?
ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. ছয়টি
উত্তর: ঘ. ছয়টি
৬. খাদ্যের প্রধান উপাদান কয়টি?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. ছয়টি। উত্তর: খ. তিনটি
৭. রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায় কোনটি?
ক. ডাল খ. মাছ গ. মাংস ঘ. ফল
উত্তর: ক. ডাল
৮. মাংস ফ্রিজে রেখে কয় মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়?
ক. ২-৩ মাস খ. ৩-৪ মাস গ. ৪-৫ মাস ঘ. ৫-৬ মাস।
উত্তর: ঘ. ৫-৬ মাস
৯. নিচের কোনটিতে পচনকারী জীবাণু জন্মাতে পারে না?
ক. মাছ খ. চিনি গ. জলপাই ঘ. পেঁয়াজ
উত্তর: খ. চিনি
১০. মাছে কোন রাসায়নিক পদার্থটি মেশানো হয়?
ক. ক্যালসিয়াম খ. বিষাক্ত পাউডার গ. ফরমালিন ঘ. স্যাকারিন
উত্তর: গ. ফরমালিন
১১. নিচের কোনটি খাদ্যের প্রধান উপাদান?
ক. আমিষ খ. পানি গ. ভিটামিন ঘ. খনিজ লবণ
উত্তর: ক. আমিষ
১২. নিচের কোনটি জাঙ্ক ফুড?
ক. মটরশুঁটি খ. চকলেট গ. লোনা ইলিশ ঘ. মাখন
উত্তর: খ. চকলেট
১৩. নিচের কোনটি দেহে তাপশক্তির জোগান দেয়?
ক. শর্করা খ. খনিজ লবণ গ. পানি ঘ. ভিটামিন
উত্তর: ক. শর্করা
১৪. মোরব্বা কীভাবে সংরক্ষণ করা হয়?
ক. হিমাগারে রেখে খ. পানিতে ডুবিয়ে
গ. রোদে শুকিয়ে ঘ. ফরমালিন মিশিয়ে
উত্তর: গ. রোদে শুকিয়ে
১৫. নিচের কোনটিতে ক্যালসিয়াম কার্বাইড মেশানো হয়?
ক. শুঁটকি খ. মাছ গ. ফল ঘ. মিষ্টি
উত্তর: গ. ফল
১৬. কোনটিতে ফরমালিন মেশানো হয়?
ক. মিষ্টি খ. মাছ গ. মাংস ঘ. শুঁটকি
উত্তর: খ. মাছ
১৭. ফ্রট লুপস তৈরি করা হয় কাদের জন্য?
ক. বৃদ্ধদের জন্য খ. নারীদের জন্য
গ. পুরুষদের জন্য ঘ. শিশুদের জন্য
উত্তর. ঘ. শিশুদের জন্য
১৮. কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ ব্যবহারের ফলে কী অকার্যকর হয়?
ক. হাত-পা খ. হূৎপিণ্ড গ. কিডনি ও লিভার ঘ. মস্তিষ্ক
উত্তর: গ. কিডনি ও লিভার
১৯. আলু, পেঁয়াজ, গাজর কোথায় সংরক্ষণ করা যায়?
ক. হিমাগারে খ. খোলা জায়গায় গ. বস্তায় ঘ. মাচায়
উত্তর: ক. হিমাগারে।


প্রধান শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল