বিজ্ঞান ও উন্নয়ন বিষয় নিয়ে হবে জ্ঞানমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা উচ্চবিদ্যালয় মাঠে আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্পের উদ্যোগে দশমবারের মতো জ্ঞানমেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার শ্রীফলতলায় অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় আগামী বছরের ৬ ও ৭ জানুয়ারি মেলা অনুষ্ঠানের সময় নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন মেলার আহ্বায়ক আবদুল জলিল।

এ মেলার বিষয় ‘বিজ্ঞান ও উন্নয়ন’। এই বিষয়ে সেমিনার, আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মেলায় থাকবে রামপালের আন্তগ্রাম দাবা, ক্যারম, ছবি আঁকা, সংগীত ও নৃত্য প্রতিযোগিতা। বরাবরের মতো জ্ঞানমেলায় তথ্যপ্রযুক্তির নানা কিছু প্রদর্শন করা হবে। পাশাপাশি লোকজ মেলার সব উপাদানই এতে থাকবে। যোগাযোগের জন্য ই-মেইল [email protected]। বিজ্ঞপ্তি