বিজ্ঞান কংগ্রেস নিয়ে চাঁদপুরে কর্মশালা
সার্চ ইঞ্জিন গুগল আয়োজিত বিজ্ঞান মেলায় বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে আগ্রহী করে তুলতে ঢাকায় ৩১ মে ও ১ জুন হবে ‘শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৩’। এই কংগ্রেস বিষয়ে গত শনিবার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা আবদুল হামিদ উচ্চবিদ্যালয় এবং মঙ্গলবার চান্দ্রা ইমাম আলী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান কংগ্রেস প্রস্তুতি কর্মশালা। কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির (বাবিজস) দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আছিব চৌধুরী। কর্মশালায় বিজ্ঞান কংগ্রেস কী, কীভাবে যোগ দেওয়া যাবে, কী কী করতে হবে, কীভাবে নিজেকে তৈরি করতে হবে—এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় উভয় শিক্ষাপ্রতিষ্ঠানের আগ্রহী শিক্ষার্থীরা অংশ নেয়। কংগ্রেসে অংশ নিতে আগ্রহীরা বিজ্ঞান প্রকল্প ও পোস্টারের ধারণা ই-মেইলে পাঠাতে পারবেন [email protected] ঠিকানায়। পাঠানোর শেষ তারিখ ১৮ মে। বাবিজস ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এই কংগ্রেসের আয়োজন করছে। এর পৃষ্ঠপোষক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। —বিজ্ঞপ্তি