বিজ্ঞান কংগ্রেসে কুইজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৯ আগস্ট বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য দ্বিতীয়বারের মতো হবে এফএসআইবি শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান জাদুঘর ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় এ কংগ্রেসে থাকছে বিজ্ঞানবিষয়ক কুইজে অংশগ্রহণের সুযোগ। প্রাথমিক, জুনিয়র ও সিনিয়র বিভাগে আগ্রহীরা কুইজে অংশ নিতে পারবে। কুইজ অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট সকাল নয়টায়। নিবন্ধনের শেষ তারিখ ২৫ আগস্ট। ঠিকানা: www.cscongress.org/quiz-registration। —বিজ্ঞপ্তি