বিজ্ঞান কংগ্রেসের নিবন্ধন চলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি আগামী ২৯ ও ৩০ আগস্ট ঢাকার বাংলাদেশ বিজ্ঞান জাদুঘরে ‘শিশু কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৪’-এর আয়োজন করেছে৷ তৃতীয় থেকে দ্বাদশ শিক্ষার্থীরা এ কংগ্রেসে অংশ নিতে পারবে। অংশ নেওয়া যাবে বৈজ্ঞানিক প্রবন্ধ, বৈজ্ঞানিক প্রকল্প কিংবা বৈজ্ঞানিক পোস্টার—এই তিনটি বিষয়ে৷ কংগ্রেসে বিজয়ীদের নিয়ে তিন দিনের জগদীশচন্দ্র বসু বিজ্ঞান ক্যাম্পের আয়োজন করা হবে৷ এ ছাড়া ক্যাম্পে গুগল বিজ্ঞান মেলা এবং ইন্টেল বিজ্ঞান ও প্রকৌশল মেলার জন্যও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। নিবন্ধনের শেষ তারিখ ৩০ জুন। ওয়েব ঠিকানা: (www.cscongress.org)৷ —বিজ্ঞপ্তি