বিজ্ঞান জয়োৎসবের ঢাকা উত্তর আঞ্চলিক পর্ব শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলুন উড়িয়ে ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবের ঢাকা উত্তর আঞ্চলিক পর্ব। আজ শুক্রবার সকালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল তামিম আহমেদ চৌধুরী এর উদ্বোধন করেন। ঢাকা উত্তর অঞ্চলের গাজীপুর ও টাঙ্গাইল জেলার ৫০০ শিক্ষার্থী এতে অংশ নিচ্ছে। সকাল সাড়ে ১০টা নাগাদ বিজ্ঞান জয়োৎসবে খুদে বিজ্ঞানীদের ৫০টি প্রকল্পের প্রদর্শনী চলছে।