বিজ্ঞান মেলায় বিনা মূল্যে ইন্টারনেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বিজ্ঞান মেলায় বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিচ্ছে প্রথম আলো বন্ধুসভা। ৩১তম জাতীয় বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সপ্তাহের অংশ হিসেবে গত বৃহস্পতিবার পঞ্চগড়ে শুরু হয়েছে তিন দিনের এ বিজ্ঞান মেলা। পঞ্চগড়ের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে এ মেলার উদ্বোধন করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।মেলায় আসা দশনার্থীদের জন্য প্রথম আলো বন্ধুসভার স্টলে বিনা মূল্যে ই-মেইল আদান-প্রদান ও ই-মেইল ঠিকানা খোলার ব্যবস্থা রাখা হয়েছে। আজ এ মেলা শেষ হচ্ছে। —পঞ্চগড় প্রতিনিধি