বিজ্ঞান শিক্ষায় অন্যরকম বিজ্ঞান বাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অন্যরকম বিজ্ঞান বাক্স কিনে উপহার জেতা তিন খুদে শিক্ষার্থী।
অন্যরকম বিজ্ঞান বাক্স কিনে উপহার জেতা তিন খুদে শিক্ষার্থী।

বিজ্ঞান শিক্ষার শিশুতোষ উপকরণ হিসেবে অন্যরকম বিজ্ঞান বাক্স বাজারে এনেছে অন্যরকম ইলেকট্রনিকস। বাক্সের ভেতরে আছে বিজ্ঞানের নানা পরীক্ষণ হাতে-কলমে শেখার উপকরণ, ম্যানুয়াল, ভিডিও টিউটোরিয়াল ও বিজ্ঞান শেখার বই।

অন্যরকম ইলেকট্রনিকসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞান বাক্স দেশের প্রথম সায়েন্স কিট, যা সাত বছরের চেয়ে বেশি বয়সী ছেলেমেয়েদের জন্য তৈরি। ইংরেজি সংস্করণসহ এখন পর্যন্ত মোট পাঁচ ধরনের বিজ্ঞান বাক্স পাওয়া যায়। এগুলো হচ্ছে আলোর ঝলক, তড়িৎ তাণ্ডব, রসায়ন রহস্য, চুম্বকের চমক এবং অদ্ভুত মাপজোখ।

এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলার অন্যরকম বিজ্ঞান বাক্স নিয়ে শিশুদের মধ্য কৌতূহল ছিল। সেখানে শিশু-কিশোরেরা মজার সব পরীক্ষণ দেখেছে। সেখানে বিজ্ঞান বাক্স ক্রেতাদের জন্য কুপন ছিল। সম্প্রতি সেই কুপন থেকে লটারি করে তিন শিশুকে ল্যাপটপ, ট্যাব ও স্মার্টফোন উপহার দিয়েছে অন্যরকম ইলেকট্রনিকস। পুরস্কার জেতা ওই তিন শিশু হচ্ছে নওশিন আকতার, ফারহান নাফিজ ও অরিন মেহজাবিন।

অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, দেশের সব জেলায় বিজ্ঞান বাক্স শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে। সন্তানের মানসিক বিকাশের জন্য বিজ্ঞান বাক্সকে উপকারী। একে শিক্ষা উপকরণ বলে বিবেচনা করছেন অভিভাবকেরা। রকমারি ডটকম থেকে ঘরে বসে অন্যরকম বিজ্ঞান বাক্স সংগ্রহ করা যায়। বিজ্ঞপ্তি।