
সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসব দেশব্যাপী আয়োজিত হতে যাচ্ছে এক সত্যিকারের সমন্বিত উৎসব হিসাবে, যেখানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা বিজ্ঞান কথা বলবে, বড় বড় বিজ্ঞানীর কথা শুনবে। দেশের আনােচকানাচে ছড়িয়ে থাকা খুদে বিজ্ঞানীরা তাদের নানা বুদ্ধিদীপ্ত বিজ্ঞান প্রজেক্ট নিয়ে আমাদের সামনে আসবে। আমরা এই উৎসবের অংশ হিসেবে নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানীদের এ দেশে নিয়ে এসে আমাদের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে চাই। আমাদের ছেলেবেলায় দেশজুড়ে বিজ্ঞানচর্চার যে জোয়ার ছিল, এখন সেটা দেখা যায় না। আমাদের ছেলেমেয়েদের বিজ্ঞানবিমুখতা দূর করার কোনো সমন্বিত উদ্যোগও দেখা যাচ্ছে না। প্রথম আলোর সঙ্গে মিলে আমরা তাই একটা উদ্যোগ নিয়েছি। বিজ্ঞান জয়োৎসবের এই উদ্যোগ অনেক বেশি দীর্ঘমেয়াদি হবে এবং সমগ্র জাতি এর থেকে উপকৃত হবে। অন্যরাও এগিয়ে আসবেন একই লক্ষ্য নিয়ে।
জয়োৎসবের সব অংশগ্রহণকারীর জন্য রইল শুভকামনা।