বিজ্ঞাপন তরঙ্গ
ক্যালেন্ডার ও বার্ষিক জ্যোতিষশাস্ত্রের বই—পুরোনো এ দুটি জিনিস একেবারেই ফেলনা হয়ে পড়ে এক বছর পর। তবে আপনি চাইলে পুরোনো জিনিসগুলো নতুন বছরেও বেচে দিতে পারেন! কীভাবে? বিজ্ঞাপনটা যদি হয় এ রকম...
পাওয়া যাচ্ছে! পাওয়া যাচ্ছে!! পাওয়া যাচ্ছে!!!
২০১৫ সালের সম্পূর্ণ পুরোনো ক্যালেন্ডার!
পুরোনো ক্যালেন্ডার থেকে যদি ভালো কিছু হয়, তাহলে তো পুরোনো ক্যালেন্ডারই ভালো!
ওল্ড ক্যালেন্ডার বিতান
পুরোনো ক্যালেন্ডারের বিশ্বস্ত প্রতিষ্ঠান
১২/৯ ইংরেজিবাজার, ঢাকা
আমাদের পুরোনো ক্যালেন্ডারের সুবিধাসমূহ
ক্যালেন্ডারের ছবি কেটে মেটাতে পারবেন ঘরের দেয়ালের পেইন্টিং বা ওয়ালপেপারের অভাব
আপনার সন্তানের নতুন বইয়ের মলাট বাঁধার ব্যবস্থা
ক্যালেন্ডারের উল্টো পৃষ্ঠায় ছবি এঁকে শিল্পী হয়ে ওঠার সুবর্ণ সুযোগ
অতীত দেখুন ভবিষ্যৎ জানুন!
এত দিন কেবল ভবিষ্যৎ দেখেই নিজের কর্মপন্থা ঠিক করেছেন। এবার অতীত দেখে ভবিষ্যৎ বিচার করার পালা!
এক ব্যাগ জ্যোতিষশাস্ত্র ২০১৫
সেরা জ্যোতিষীদের আশ্চর্য গণনা
আপনিও হয়ে উঠুন জ্যোতিষী!
বিখ্যাত জ্যোতিষীদের ২০১৫ সালের ওপর গণনা নিয়ে পাঁচটি বই থেকে আপনি জেনে নিতে পারবেন কোন গণনা আসলে কতটা নির্ভুল ছিল। তবে সবচেয়ে বেশি শিক্ষা পাবেন ভুল হওয়া গণনা থেকে। তা থেকেই আপনি বুঝতে পারবেন, ভাব ধরে ভুল গণনা না করতে পারলে আপনি কোনো দিনও জ্যোতিষী হতে পারবেন না!
প্রতি ব্যাগে একটি করে আতশি কাচ ফ্রি
আজই বুঝে নিন আপনার ব্যাগটি!
LUCK ভেলকি পাবলিকেশনস
৪২০ ফুলিস্তান, ঢাকা