বিজ্ঞাপন তরঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কপিরাইটার: আসফিদুল হক

সুখবর!   সুখবর!   সুখবর!

আপনি কি আপনার আদরের সোনামণির জন্য

     গাছে উঠে

              আম খাওয়া ছাগল   খুঁজছেন?

তাহলে আজই চলে আসুন আমাদের দোকানের নিকট

এবং দেখুন আমাদের ছাগলগুলো!

l পাঠ্যবইয়ে আঁকা ছাগলের মতো আমাদের ছাগলগুলোও গাছে উঠে আম খায়।

l শুধু আমই নয়, সঙ্গে জাম, কাঁঠাল, বরই, লিচু, কমলা, আপেল—সবই খায়।

l ‘ছাগলে কি না খায়’ প্রবাদটির সঠিক প্রয়োগ দেখতে পারবেন

শুধু আমাদের ছাগলগুলোর মধ্যে।

l আমরা শৈশব থেকেই ছাগলগুলোকে বিশেষ ট্রেনিং দিয়ে গাছে উঠে খাওয়াদাওয়ার অভ্যাস করাই।

.
.

আমাদের ছাগলের সঙ্গে আপনি পাচ্ছেন বিশেষ ধরনের ‘ওড়না’।
হুবহু পাঠ্যবইয়ে আঁকা এই ওড়না আপনার জাদুমণির নজর কাড়বেই কাড়বে।
* আমাদের কোথাও কোনো শাখা নেই
** আসল ছাগলের গায়ে হলোগ্রাম দেখে কিনুন

শুধু কোম্পানির প্রচারের জন্য ৩০০ টাকার ছাগল পাচ্ছেন মাত্র ৪ হাজার টাকায়!
গাছে ওঠা ছাগল বিতান
১২৫ ছাগলনাইয়া, বাংলাদেশ।