বিজ্ঞাপন দিয়ে ট্যাব জিতেছেন তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজ্ঞাপন দিয়ে ট্যাব জয়ী
বিজ্ঞাপন দিয়ে ট্যাব জয়ী

ঘরের পুরোনো জিনিস বিক্রির বিজ্ঞাপন অনলাইন প্ল্যাটফর্ম বিক্রয় ডটকমে দিয়ে ট্যাব জিতেছেন তিনজন। নববর্ষ উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করেছিল বিক্রয় ডটকম।
১৬ এপ্রিল প্রায় তিন সপ্তাহ ধরে চলা প্রতিযোগিতার ফল ঘোষণা করে প্রতিষ্ঠানটি। এতে আলেয়া বেগম, শফিকুল বারি ও মুশফিকুর গৌরি গ্যালাক্সি ট্যাব থ্রি জিতেছেন।
প্রতিযোগিতা প্রসঙ্গে বিক্রয় ডটকমের  বিপণন ব্যবস্থাপক ঈশিতা শারমিন জানিয়েছেন, ২৬ মার্চ থেকে প্রতি সপ্তাহে একটি করে স্যামসাং গ্যালাক্সি ট্যাব থ্রি জিতে নেয়ার এ প্রতিযোগিতা শুরু হয়েছিল। ১৭ এপ্রিল বিজয়ীদের হাতে পুরস্কার দেওয়া হয়েছে। নতুন বছরের শুরুতে অনলাইনে কেনাবেচার সাইট ব্যবহারকারীদের উত্সাহ বাড়াতে এই আয়োজন করা হয়।
বিজয়ীদের শফিকুল বারি বলেন, ‘বিক্রয় ডটকমে আমার ঘরের পুরোনো জিনিসপত্র বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলাম। ব্যবহূত পণ্যগুলো বিক্রিও হয়েছে এখন আবার পুরস্কারও হাতে পেয়ে ভালো লাগছে।’