বিজ্ঞাপন দিয়ে স্মার্টফোন পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রেণীভুক্ত বিজ্ঞাপন প্রকাশের ওয়েবসাইট সেলবাজার ডট কমে বিজ্ঞাপন দিয়ে স্মার্টফোন জেতার সুযোগ দেওয়া হয়েছে। ‘আমার বিজ্ঞাপন জিতবে স্মার্টফোন’ প্রচারণার অংশ হিসেবে বিনা মূল্যে বিজ্ঞাপনদাতারা এ উপহার পাবেন। এ জন্য সম্ভাব্য বিক্রেতাদের ছ্বিসহ বিজ্ঞাপন প্রকাশ (পোস্ট) করতে হবে সেলবাজারে এবং সেখানে জানাতে হবে বিক্রয়যোগ্য পণ্যটি নিয়ে তাঁর নিজের অভিজ্ঞতা। বিজ্ঞাপনের মান এবং অভিজ্ঞতার ওপর ভিত্তি করে প্রতি সপ্তাহে সেলবাজার নির্বাচন করবে তিনজন করে বিজয়ী। যাঁরা একটি আইফোন ৫, একটি ওয়াল্টন এক্স ২ এবং একটি নকিয়া লুমিয়া ৫২০ স্মার্টফোন পাবেন। আগামী মার্চ মাস পর্যন্ত চলবে এ প্রচারণা কার্যক্রম। প্রচারণা শুরু হওয়ার প্রথম দুই সপ্তাহে ছয়জন বিজয়ী ইতিমধ্যে স্মার্টফোন পেয়েছেন। ঠিকানা: www.cellbazaar.com। —বিজ্ঞপ্তি