বিজয় দিবসে অনলাইন কেনাকাটায় ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান বিজয় দিবস উপলক্ষে ‘বিজয়ের উল্লাসে ছাড়’ শিরোনামে নিত্যদিনের পণ্য কেনাকাটায় ছাড় ঘোষণা করেছে চালডাল ডট কম। এই অফারের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য খুবই কম দামে কিনতে পারবেন ক্রেতারা। চালডালের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম আলিম জানান, মহান বিজয় দিবস উপলক্ষে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ ছাড়ের সুযোগ পাবেন ক্রেতারা। এই সুবিধায় ছাড় নেওয়ার কোড ‘বাংলাদেশ’। বর্তমানে এ ওয়েবসাইটে পণ্যের অর্ডার দিলে বিনা মূল্যে ঢাকার উত্তরা, বনানী ও মিরপুর এলাকায় এক ঘণ্টার মধ্যে এবং অন্য এলাকাগুলোতে তিন ঘণ্টার মধ্যে পাওয়া যাচ্ছে। বিস্তারিত: www.chaldal.com । বিজ্ঞপ্তি