বিজয়ীদের পুরস্কার দিল কিউবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুতগতির ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবাদাতা কিউবির ফেসবুক ফ্যানপেইজে ‘ক্লিক টু দুবাই’ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে। প্রতিযোগিতাটি গত আগস্ট ও সেপ্টেম্বর মাসজুড়ে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় ‘দুজনের দুবাই ভ্রমণ’ পুরস্কার পেয়েছেন জায়েদ হাসান। বাকি ১০ বিজয়ী একটি করে স্যামসাং ক্যামেরা পুরস্কার পেয়েছেন।
ফেসবুক ভোট এবং বিচারকদের নম্বরের ভিত্তিতে ফলাফল ঘোষণা করা হয়। বিচারক হিসেবে ছিলেন জাকির হোসেন, হাসান বিপুল এবং নূর জিলাল। কিউবির হেড অব কমিউনিকেশন অ্যান্ড ব্র্যান্ডস তাসনিম আইয়ুব কিউবির প্রধান কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। —বিজ্ঞপ্তি