বিটলসের উদ্যোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইবার নিরাপত্তায় তরুণদের দক্ষ করে তুলতে ও কাজের সুযোগ সৃষ্টি করতে ক্রাউড সোর্স নিরাপত্তা প্ল্যাটফর্ম তৈরি করছে দেশীয় সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান বিটলস সাইবার সিকিউরিটি লিমিটেড। ক্রাউড সোর্স সিকিউরিটি প্ল্যাটফর্মে সদস্য হতে হলে beetles.io ঠিকানায় একটি নিরীক্ষণ পদ্ধতিতে অংশগ্রহণ করতে হবে। যাঁরা এই প্ল্যাটফর্মে চূড়ান্তভাবে অংশ নেওয়ার সুযোগ পাবেন, তাঁরা সাইবার নিরাপত্তা, পেনিট্রেশন টেস্টিং, ভালনিরাবিলিটি অ্যাসেসমেন্ট, সোর্সকোড অডিট, ফরেনসিক, ম্যালওয়্যার অ্যানালাইসিসের মতো বিষয় নিয়ে কাজ করতে পারবেন।
বিটলসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুকিত হালিম বলেন, বাংলাদেশে পেশাদার হ্যাকার প্ল্যাটফর্ম হবে এটি। সাইবার নিরাপত্তার বিভিন্ন ক্ষেত্রে বিটলস কাজ করবে। বিজ্ঞপ্তি।