বিটসের বিরুদ্ধে বোসের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিটস ইলেকট্রনিকস
বিটস ইলেকট্রনিকস

নয়েজ ক্যানসেলিং হেডফোন প্রযুক্তির পেটেন্ট ভঙ্গের অভিযোগে বিটসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ডিলওয়্যারের ডিসট্রিক্ট কোর্টে মামলা করেছে হেডফোন নির্মাতা প্রতিষ্ঠান বোস। গত শুক্রবার এই মামলা করেছে বোস কর্তৃপক্ষ। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
বোস কর্তৃপক্ষের দাবি, হেডফোন নির্মাতা বিটস তাদের নয়েজ ক্যানসিলেশন প্রযুক্তির হেডফোন কিনতে গ্রাহকদের উত্সাহিত করছে। বোসের পেটেন্ট করা প্রযুক্তি ব্যবহার করে স্টুডিও লাইন হেডফোন তৈরি করে তা বিক্রি ও প্রচারণা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।

নয়েজ ক্যানসেল প্রযুক্তি অন্তঃ কর্ণে শব্দ পৌঁছে দেয় এবং বাইরের কোলাহল থেকে রক্ষা করে। বোস কর্তৃপক্ষের দাবি, নয়েজ ক্যানসেলের কমপক্ষে ২৭টি পেটেন্ট রয়েছে বোসের।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ট্রেড কমিশনেও অভিযোগ করেছে বোস। এ ছাড়াও বিটসের হেডফোন বিক্রির জন্য ক্ষতিপূরণও দাবি করেছে প্রতিষ্ঠানটি।
এ বছরের মে মাসে ৩০০ কোটি মার্কিন ডলারে বিটস ইলেকট্রনিকস কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল।