বিডব্লিউআইটির তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যপ্রযুক্তি শিল্পখাতের সঙ্গে সংশ্লিষ্ট ও পেশাজীবী নারীদের সংগঠন বাংলাদেশ উইমেন ইন টেকনোলজির (বিডব্লিউআইটি) তৃতীয় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকায় অনুষ্ঠিত এজিএমে বিডব্লিউআইটির সভাপতি লুনা সামসুদ্দোহা ও সহসভাপতি সোনিয়া বাশির কবিরসহ কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিভিন্ন দাতা গোষ্ঠীর সহযোগিতায় চলতি বছরে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারীদের জীবনমান উন্নয়নে ব্যাপক পরিসরে কাজ করা হবে বলে সভায় জানানো হয়। এর মধ্যে রয়েছে ইনোভেশন ইনকিউবেশন, মেনটরিং মাইন্ডস, করপোরেট জব শ্যাডোয়িং, সাউথ এশিয়া কানেক্ট ও লেটস গেট ডিজিটাল ইত্যাদি কর্মসূচি। —বিজ্ঞপ্তি