বিডিওএসএন ও মেকারের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মেকার কমিউনিকেশন আয়োজিত বিভিন্ন মেলায় নলেজ পার্টনার হিসেবে কাজ করবে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। এই দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ শুরু করবে ১১ জানুয়ারি থেকে ঢাকায় অনুষ্ঠেয় ‘স্মার্টফোন এক্সপো’র মাধ্যমে। মেকার আয়োজিত অন্যান্য মেলাতেও বিডিওএসএন অংশীদার হিসেবে থাকবে। এ বিষয়ে সম্প্রতি মেকার ও বিডিওএসএনের চুক্তি হয়েছে। বিডিওএসএনের যুগ্ম সম্পাদক জাবেদ মোর্শেদ চৌধুরী এবং মেকার কমিউনিকেশনের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন। —বিজ্ঞপ্তি