বিডিনগ সম্মেলনে কোরিয়ার বিশেষজ্ঞরা নেটওয়ার্কিং প্রশিক্ষণ দেবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ থেকে ১৫ নভেম্বর কক্সবাজারে অনুষ্ঠেয় বিডিনগ-২ সম্মেলনে ইন্টারনেট পরিচালনাবিষয়ক একটি কারিগরি কর্মশালায় প্রশিক্ষণ দেবেন দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞরা। এ ব্যাপারে সম্প্রতি বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ) ও দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি সংগঠন ট্রান্স-ইউরোশিয়া ইনফরমেশন নেটওয়ার্ক কো-অপারেশন সেন্টারের (টিইআইএন) মধ্যে একটি চুক্তি হয়েছে। টিইআইএন হচ্ছে গবেষণা ও শিক্ষার জন্য একটি উচ্চ গতির নেটওয়ার্ক, যেটিতে এশিয়ার ২০টি ও ইউরোপের ৩৪টি দেশ যুক্ত আছে। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় ২০১২ সালে এ প্রকল্পটি চালু হয়। বিডিনগের সভাপতি নুরুল ইসলাম জানান, টিইআইএনের সঙ্গে এ চুক্তি বিডিনগের প্রশিক্ষণ কার্যক্রমের একটি আন্তর্জাতিক স্বীকৃতি বলে মনে করি। —বিজ্ঞপ্তি