বিডিনগ সম্মেলনের নিবন্ধন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিনগ লোগো
বিডিনগ লোগো

বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে ১১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত কক্সবাজারে অনুষ্ঠিত হবে দ্বিতীয় বিডিনগ আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালা। ইতিমধ্যে সম্মেলনের নিবন্ধন শুরু হয়েছে।

বিডিনগের আয়োজকেরা জানিয়েছেন, এবারের সম্মেলনে দিনব্যাপী সম্মেলন ও চার দিনের কারিগরি বিভিন্ন কর্মশালা থাকছে। এ কর্মশালায় টেলিকম ও আইএসপি প্রকৌশলীদের জন্য মাল্টি প্রটোকল লেভেল সুইচিং (এমপিএলএস) টেকনোলজি ও ডিএনএস সিকিউরিটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

বিডিনগের সভাপতি নুরুল ইসলাম জানিয়েছেন, বিডিনগ প্রতিবছর মে ও সেপ্টেম্বর মাসে নিয়মিতভাবে দুটি সম্মেলন আয়োজন করবে। এ বছরে মে ঢাকায় সফলভাবে প্রথম সম্মেলন আয়োজনের পর এবার কক্সবাজারে হচ্ছে দ্বিতীয় সম্মেলন।

সম্মেলনের লক্ষ্য সম্পর্কে নুরুল ইসলাম জানিয়েছেন, সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে বিডিনগ সদস্যদের নিজেদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিভিন্ন অপারেশনাল গবেষণা সম্পাদন, স্থানীয় প্রযুক্তি প্রতিভাদের আন্তর্জাতিক পর্যায়ে প্রচার করা এবং বাংলাদেশের জন্য উন্নত ইন্টারনেটের ব্যবস্থা করতে সহায়তা করা। সম্মেলনে দেশীয় বিশেষজ্ঞদের সঙ্গে এপনিক ও আইক্যানের বিশেষজ্ঞরা কর্মশালা পরিচালনা করবেন। সম্মেলনের অনলাইন নিবন্ধনের পাশাপাশি কনফারেন্স পেপার সাবমিটও ইতিমধ্যে শুরু হয়েছে।

সম্মেলনের রেজিস্ট্রেশন ও প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.bdnog.org/v2/bdnog-confernece/bdnog2 ওয়েবসাইটে।