বিডিসাফ গঠিত হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেটওয়ার্ক পেশাজীবীদের নিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ফোরাম (বিডিসাফ)। গত ৩১ জুলাই ঢাকায় ‘বিশ্ব সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর দিবস’ পালন করে গঠন করা হয় এ সংগঠন। অনুষ্ঠানে চার সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ চার সদস্য হলেন ব্র্যাক আইসিটি পরিকাঠামো বিভাগের প্রধান জোবায়ের আল মাহমুদ হোসেন, আইসিডিডিআরবির তথ্যপ্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহিবুল মোক্তাদির, এক্সিম ব্যাংকের পদ্ধতি ব্যবস্থাপক সৈয়দ আহসান হাবীব এবং ব্র্যাক আইটি সার্ভিস লিমিটেডের ডেটা সেন্টারের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মুহাম্মদ মিজানুর রহমান।
বিস্তারিত: www.bdsysadmin.org।
বিজ্ঞপ্তি