বিতর্কের নতুন চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪টি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়া চাট্টিখানি কথা নয়। এই অসাধ্যই করে দেখাল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। স্টুডেন্ট পার্লামেন্টের ৩৬ পর্বের জাতীয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ডিআইইউ। ফাইনাল প্রতিযোগিতা শেষে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী বিজয়ীদের মধ্যে পুরস্কার ও নগদ অর্থ প্রদান করেন। এ ছাড়া অনুষ্ঠানে এটিএন বাংলার উপদেষ্টা নওয়াজীশ আলী খান ও ক্যামব্রিয়ান কলেজের পরিচালক নুরুল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন। বিএসবি ক্যামব্রিয়ান স্টুডেন্ট পার্লামেন্টের ফাইনাল পর্বটি ১ নভেম্বর এটিএন বাংলায় প্রচারিত হয়।