বিত্তশালী হলেই রক্ষণশীল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিত্তশালী মানুষেরা রাজনৈতিক চিন্তা-চেতনায় রক্ষণশীল হওয়ার সম্ভাবনা বেশি। তাঁরা সম্পদ পুনর্বণ্টনের মতো নীতির বিরোধিতা করে থাকেন। তাঁরা স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে পছন্দ করেন। যুক্তরাষ্ট্রে নতুন এক গবেষণায় এসব তথ্য পাওয়া যায়। সাইকোলজিক্যাল সায়েন্স সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণায় নেতৃত্ব দেন নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী কিথ পায়ান। তিনি বলেন, তাঁরা আয়কর এবং জনকল্যাণমূলক বিভিন্ন নীতির ব্যাপারে মানুষের অনুভূতির খোঁজ নিয়েছেন। আর্থসামাজিক মর্যাদা, অন্যের প্রতি দৃষ্টিভঙ্গি একজন মানুষের মূল আয়ের ওপর অনেকটাই নির্ভর করে। অনলাইনে পরিচালিত একাধিক জরিপে দেখা যায়, বিত্তশালী মানুষেরা তুলনামূলক বেশি রক্ষণশীল হয়ে থাকেন এবং সম্পদ পুনর্বণ্টননীতির প্রতি তাঁদের সমর্থন কম। বিনিয়োগবিষয়ক একটি পরীক্ষামূলক খেলায় ধনী ও দরিদ্রদের অংশগ্রহণের মধ্য দিয়ে এ ব্যাপারে প্রমাণ মিলেছে। আইএএনএস।