বিদায় ডক কানেক্টর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেমচালিত ডিভাইসগুলোতে এক দশকের পুরোনো কানেক্টরের পরিবর্তে ছোটো আকারের কানেক্টর বসবে। আইফোন, আইপ্যাড ও আইপডের মত ডিভাইসগুলোতে ডক কানেক্টর ছোট করে ব্যাটারি বা অন্য যন্ত্রাংশের জন্য জায়গা করে দিচ্ছে অ্যাপল। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এ তথ্য দিয়েছে।কোন ডিভাইসে কবে নাগাদ এ পরিবর্তন আনা হবে সে বিষয়ে কোনো তথ্য অ্যাপলের পক্ষ থেকে দেওয়া হয়নি। প্রযুক্তিবিষয়ক আরেকটি ওয়েবসাইট আইমোর জানিয়েছে, আইফোন ৫-এ মাইক্রো ডক দেখা যেতে পারে। আইফোনের নতুন সংস্করণটিতে নতুন কিছু যন্ত্রাংশ বসতে পারে। পাশাপাশি ব্যাটারির আকারও বড় হবে। নতুন যন্ত্রাংশের জন্য জায়গা ছেড়ে দিতে তাই ৩০ টি পিনের ডককে বিদায় দিতে পারে অ্যাপল।