বিদ্যুৎ ও কম্পিউটার সম্পর্কে জানার বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলেকট্রিসিটি অ্যান্ড কম্পিউটার \ লেখক: মো. মমিনুল হক \ প্রকাশক: জ্ঞানকোষ প্রকাশনী, ঢাকা \ পৃষ্ঠা: ১৯৬ \ মূল্য: ১৫০ টাকা \বিদ্যুৎ ছাড়া আধুনিক যন্ত্রপাতির কোনোটাই চালানো যায় না।কম্পিউটারের ক্ষেত্রেও একই কথা।আবার কম্পিউটারের বেশির ভাগ সমস্যার জন্যও বিদ্যুৎ দায়ী। বিদ্যুতের ওঠানামা, হঠাৎ চলে যাওয়া, বেশি ভোল্ট ইত্যাদি কারণে কম্পিউটারে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। কম্পিউটার ব্যবহারের পাশাপাশি বিদ্যুতের ব্যবহারও জানা দরকার। বিদ্যুৎ ও কম্পিউটার নিয়ে সম্প্রতি একটি বই বেরিয়েছে। এতে বিদ্যুৎ ও কম্পিউটারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। মো. মমিনুল হকের লেখা বইটিতে রয়েছে বিদ্যুৎ সম্পর্কে মৌলিক ধারণা। কম্পিউটার এবং বিভিন্ন যন্ত্রে বিদ্যুতের খরচ, কম্পিউটারে বিদ্যুৎসংযোগ দিতে দুই না তিন পিনের প্লাগ ব্যবহার করা উচিত, কম্পিউটার ও ইলেকট্রনিকস যন্ত্রপাতিতে কীভাবে ভোল্টেজ নিরাপত্তা ব্যবস্থা কাজ করে, কম্পিউটারে আর্থিং ব্যবহার, কেন আর্থিংয়ের প্রয়োজন, কীভাবে ব্যবহার করা যায় ইত্যদিন নিয়ে আছে আলোচনা। আরও আছে স্থিরবিদ্যুৎ, চলবিদ্যুৎ, পাওয়ার পরিবাহী, অন্তরক, চুম্বক, বৈদ্যুতিক সার্কিট, বৈদ্যুতিক তার, টার্ফ কর্ড, ওয়্যারিং, এলবো, বৈদ্যুতিক বাতি, ডিসচার্জ বাতি, আলোর রং, নিয়নবাতি, ওহমের সূত্র ও তার প্রয়োগ, বৈদ্যুতিক পরিমাপক যন্ত্রপাতি, পাওয়ার সাপ্লাই ইউনিট, প্রটেকটিভ ডিভাইস, আর্থিং ইলেট্রিক্যাল কাজের যন্ত্রপাতি নিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসা ইত্যাদি বিষয়।বইটিতে বৈদ্যুতিক স্থাপনায় ব্যবহূত সাংকেতিক চিহ্ন, ঘড়ি, অ্যামপ্লিফায়ার, পাইলট বাতিসহ ১৭টি অধ্যায় আছে। কম্পিউটার ব্যবহারকারী ছাড়াও অন্যরা সহজে এ বিষয়ে বুঝে নিতে পারবেন বইটি দেখে। প্রতিটি অধ্যায়ের সঙ্গে চিত্রও ব্যবহার করা হয়েছে। —ফেরদৌস ফয়সাল