বিনা মূল্যে অনলাইনে প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনভিত্তিক কম্পিউটার প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট, বিভিন্ন তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ, নকশা ইত্যাদি শেখার প্ল্যাটফর্ম প্লুরালসাইট (www.pluralsight.com) । এ সাইটে রয়েছে বিভিন্ন ধরনের ভিডিও টিউটোরিয়াল। মাইক্রোসফট ভিজ্যুয়াল স্টুডিও প্রোগ্রামে বিনা মূল্যে যোগ দিলে এ ওয়েবসাইটে ছয় মাসের জন্য বৈধ এবং পূর্ণাঙ্গ সদস্যপদ পাওয়া যাবে। এ জন্য মাইক্রোসফটের হটমেইল কিংবা আউটলুকের একটি অ্যাকাউন্ট লাগবে। এরপর my.visualstudio.com ঠিকানায় গিয়ে নিজের মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করে My Benefits অপশন থেকে নিজের নাম, ই-মেইল, ফোন নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের শেষ তারিখ ৩১ মার্চ। বিজ্ঞপ্তি