বিনা মূল্যে প্রশিক্ষণের সনদ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু সম্প্রতি মাসিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিচালিত বিনা মূল্যের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ করেন। ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে সনদ বিতরণের সময় হাসানুল হক ইনু বলেন, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলার অন্যতম হাতিয়ার কম্পিউটার প্রযুক্তি।—বিজ্ঞপ্তি