বিনা মূল্যে ফ্রিল্যান্সিং কাজ শেখার বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২’-তে বিনা মূল্যে পাওয়া যাচ্ছে ফ্রিল্যান্সিং শেখার একটি বই। ৮০ পৃষ্ঠার এ বইটিতে অনলাইনে কাজের বিষয়ে নির্দেশনা রয়েছে। ডেভসটিম ইনস্টিটিউটের উদ্যোগে প্রকাশিত হয়েছে ‘ফ্রিল্যান্স ক্যারিয়ার’ নামের বইটি। গতকাল বৃহস্পতিবার ডিজিটাল ওয়ার্ল্ড মেলায় আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন অনলাইন মার্কেট প্লেস ওডেস্কের ভাইস প্রেসিডেন্ট ম্যাট কুপার।‘ফ্রিল্যান্স ক্যারিয়ার’ নামের বইটিতে রয়েছে দেশের অভিজ্ঞ ফ্রিল্যান্সারদের লেখা। ডিজিটাল ওয়ার্ল্ডে ডেভসটিম স্টল থেকে ও ডেভসটিম ইনস্টিউটের অফিস থেকে বইটি বিনা মূল্যে সংগ্রহ করা যাবে।প্রসঙ্গত, ‘সমৃদ্ধির জন্য জ্ঞান’ প্রতিপাদ্য নিয়ে ৬ ডিসেম্বর থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২’ নামের তিন দিনের প্রযুক্তি মেলা। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম এ মেলার আয়োজক। ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২’-তে প্রযুক্তি বিশেষজ্ঞ, শিক্ষার্থী ও তরুণদের জন্য রয়েছে সেমিনার, সম্মেলন ও বিভিন্ন কর্মশালা। এ ছাড়াও রয়েছে উদ্যোক্তা সম্মেলন, সার্টিফিকেশন কোর্স, উদ্যোক্তা মেলা, তথ্যপ্রযুক্তিনির্ভর নতুন পণ্যের প্রদর্শনী।