বিনা মূল্যে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্মুক্ত প্রোগ্রামিং সংকেত বা ওপেন সোর্সভিত্তিক জনপ্রিয় লিনাক্স অপারেটিং সিস্টেমের ডিস্ট্রিবিউশনগুলো বিনা মূল্যেই পাওয়া যায়। এ ক্ষেত্রে একটু ব্যতিক্রম হলো রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স, যা ব্যবহার করতে হলে পয়সা গুনতে হতো। তবে শিক্ষার্থী এবং সফটওয়্যার তৈরির কাজে জড়িত পেশাজীবীদের বিনা মূল্যে ব্যবহারের জন্য সম্প্রতি রেড হ্যাট কিছুটা ছাড় দিয়েছে। যাঁরা ওপেন সোর্স পছন্দ করেন, তাঁদের জন্য এটাকে বড় উপহারই বলা চলে। বছরে ২০০ কোটি ডলার রাজস্ব উপার্জন এই ছাড় দেওয়ার অন্যতম একটা কারণ হতে পারে। বিনা মূল্যের রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স ডেভেলপার স্যুটটি মূলত প্রোগ্রামারদের অ্যাপলিকেশন তৈরি বা অনুৎপাদন কাজের জন্য বেশ কার্যকর হলেও সার্ভারের সেবাগুলো পুরোপুরি সমর্থন করবে। বিনা মূল্যে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স পাওয়ার জন্য এর ডেভেলপার কর্মসূচিতে যোগ দিতে হবে। এর ফলে রেড হ্যাট কনটেইনার ডেভেলপার কিট (সিডিকে) ও ওপেন শিফট এন্টারপ্রাইজের প্রবেশের অনুমতিও মিলবে। বিনা মূল্যের এ সাবক্রিপশন প্যাকেজে যা থাকছে: আরএইচইএল ৭ সার্ভার, পাইথন, পিএইচপি, রুবি, ওপেন জেডিকে ৭ ও ৮. মাল্টিপল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, ডেটাবেস, ওয়েব সার্ভার এবং আরও অনেক কিছু। রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স অপারেটিং সিস্টেমের এই সুবিধাগুলো নিতে হলে যেতে হবে http://goo.gl/wTFhJR ঠিকানায়। এবার Download the Red Hat Enterprise Linux Server DVD.iso লিংকে ক্লিক করে পরের ধাপে নিজের রেড হ্যাট অ্যাকাউন্ট দিয়ে প্রবেশ করুন অথবা নতুন করে নিবন্ধন করে নিন। এই অপারেটিং সিস্টেমটি নামাতে খরচ হবে প্রায় ৪ গিগাবাইট ইন্টারনেট ডেটা। মঈন চৌধুরী